সংবাদ শিরোনাম :
তামাকের ব্যবহার কমাতে শক্তিশালী কর পদক্ষেপ ও আইনের বিকল্প নেই জামালপুর রেলওয়ে ওভারপাস প্রকল্প ভূমি অধিগ্রহণের টাকা নিয়ে ভাসুরের সাথে ছোট ভাইয়ের স্ত্রীর বিরোধ  মাদকের গডফাদারদের ধরে আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বিরেন্দ্র খাল পরিস্কারে ব্যাপক সাড়া জামালপুরকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিলেন নবাগত জেলা প্রশাসক হাছিনা বেগম  রাজশাহীর বাঘমারায় হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত রাসুলের (স.)আদর্শের বিকল্প নেই-ধর্ম উপদেষ্টা লংগদুতে ২য় শ্রেণির মাদ্রাসার ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ  পটুয়াখালীতে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ ধাপের নির্বাচন,কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোট গ্রহনের সরঞ্জাম প্রিয়জনের খবর নিতে পারেনি অনেকে রিমালে অচল ফোন-ইন্টারনেট ব্যাকআপ না থাকায় বিপর্যয়
নোটিশ :
দৈনিক সত্যকন্ঠ অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। আপনার যেকোন বিজ্ঞাপন প্রচারের জন্য এখনই যোগাযোগ করুন (বিজ্ঞাপন ডেস্ক) : মোবাইল- ০১৬০০৩১০২৯১, ০১৫৬৮-৬৮৬৫৫৩।

আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানার পুলিশ

ওবায়দুর রহমান, স্টাফ রিপোর্টার: / ১৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানার পুলিশ

ওবায়দুর রহমান, স্টাফ রিপোর্টার:

ফরিদপুরের ভাঙ্গায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে (৩ এপ্রিল) তাদের ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া এলাকার ভাঙ্গা রেলষ্টেশন হইতে বগাইলগামী সার্ভিস রোডের উত্তর পাশের ব্রীজের নিচ থেকে ডাকাতির প্রস্তুুতিকালে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- ভাঙ্গা উপজেলার পূর্ব হাসামদিয়া এলাকার জসিম শেখ (৩২), হাজরাহাটি এলাকার কালাচান খয়রাতি(২১), পশ্চিম হাসামদিয়া এলাকার সাকিব মিয়া (২৫), আতাদী এলাকর রুবেল (৩৫), গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামের মামুন শেখ (৩০) এবং ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুর্যপাশা গ্রামের তরিকুল ইসলাম (৩০)।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন-আল-রশিদ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের জানান, আটককৃতদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ৩টি চাইনিজ কুড়াল, একটি লোহার রামদা, একটি স্টিলের গিয়ার চাকু, একটি লোহার ডেগার, একটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বরসহ ভাঙ্গা থানার বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই এবং ডাকাতি করার একাধিক অভিযোগ রয়েছে।

 

এছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে ভাঙ্গা থানায় বুধবার দুপুর ১২টায় ভাঙ্গা থানার উপ-পরিদর্শক রাকিব হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা করেন। গ্রেফতারকৃত আসামীদের বৃহস্পতিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category