সংবাদ শিরোনাম :
তামাকের ব্যবহার কমাতে শক্তিশালী কর পদক্ষেপ ও আইনের বিকল্প নেই জামালপুর রেলওয়ে ওভারপাস প্রকল্প ভূমি অধিগ্রহণের টাকা নিয়ে ভাসুরের সাথে ছোট ভাইয়ের স্ত্রীর বিরোধ  মাদকের গডফাদারদের ধরে আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বিরেন্দ্র খাল পরিস্কারে ব্যাপক সাড়া জামালপুরকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিলেন নবাগত জেলা প্রশাসক হাছিনা বেগম  রাজশাহীর বাঘমারায় হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত রাসুলের (স.)আদর্শের বিকল্প নেই-ধর্ম উপদেষ্টা লংগদুতে ২য় শ্রেণির মাদ্রাসার ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ  পটুয়াখালীতে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ ধাপের নির্বাচন,কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোট গ্রহনের সরঞ্জাম প্রিয়জনের খবর নিতে পারেনি অনেকে রিমালে অচল ফোন-ইন্টারনেট ব্যাকআপ না থাকায় বিপর্যয়
নোটিশ :
দৈনিক সত্যকন্ঠ অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। আপনার যেকোন বিজ্ঞাপন প্রচারের জন্য এখনই যোগাযোগ করুন (বিজ্ঞাপন ডেস্ক) : মোবাইল- ০১৬০০৩১০২৯১, ০১৫৬৮-৬৮৬৫৫৩।

অবসরপ্রাপ্ত সেনা সদস্যের লাশ উদ্ধার 

Reporter Name / ৬৮ Time View
Update : রবিবার, ৫ মে, ২০২৪

অবসরপ্রাপ্ত সেনা সদস্যের লাশ উদ্ধার
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনায় বাতরুম থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার বিকাল রাড়ে ৩টায় দশমিনা উপজেলার সদর ইউনিয়নের আরেফাতুন্নেচ্ছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে এঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন উপজেলার আলীপুরা ইউনিয়নের মধুপুরা গ্রামের মো. আব্দুর রব হোসেন ডালির ছেলে। তিনি উপজেলার সদর ইউনিয়নের বেগম আরেফাতুন্নেছা বালিকা বিদ্যালয়ের দক্ষিণ পাশে আবদুর গফ্ফার মাস্টারের মেয়ে জামাই।
পারিবারিক ও থানা পুলিশ সূত্রে জান যায়, গত বছর বগুড়া ক্যান্টলমেন্ট থেকে এলপিআরে আসে আসেন মো. আনোয়ার হোসেন। অবসর এসে দশমিনায় ডাব নারিকেল এর ব্যবসা করে আসছেন। ডাবে ব্যবসায় লোকসান হওয়ায় গত তিন মাস যাবৎ  বিভিন্ন মাসুষের কাছ থেকে দান দেনা  করে ঢাকায় চলে জান।
গত ২ মে ঢাকা থেকে বাড়িতে আসেন। রবিবার দুপুরে সকলের অগোচরে নিজের পাকা ভবনের বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন।
পরে এলাকার লোকজন এসে ঘর ও বাথরুমের দড়জা ভেঙ্গে বাথরুম জুলন্ত রয়েছে দেখতে পায়। পরে দশমিনা থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়ে দেন। 
নিহতের স্ত্রী মোসা. সাহিমা  জানান, চাকরি থেকে  অবসরে আসার পর থেকে ডাবের ব্যবসা করতেন।
ব্যবসায় লোকসার হওয়ায় ঢাকায় চলে যান তিনি। তিন মাস ঢাকায় বসবাস করে গত বৃহস্পতিবার বাড়িতে আসেন। শনিবার রাতে সংগ্রাম অফিসের লোক এসে ঋনের কিস্তির জন্য বিভিন্ন কথা শুনায়। সেই থেকে তিনি মানসিক ভাবে ভেঙ্গে পরেন। সকালে আমি শাখ তুলতে যাই এসে বাসায় না দেখে খোজ করি।
পরে দেখি আমদের পরিত্যাক্ত বাসার রুম আটকানো লোকজন ডেকে দড়জা ভেঙ্গে দেখি মাথরুমে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।
এবিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম  বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানাযাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category